[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
পাবনার সাঁথিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভিপি শামসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এসে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে.এম মাহবুব মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি শামসুর রহমান। এসময় শামসুর রহমান বলেন, দেশ ও জাতির প্রতিটি সংকটে বিএনপি সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান তিনি ।
এসময় পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারি সান্টু,
সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।