[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় ফাইনাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মিলন ফুটবল একাডেমী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গতকাল সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাসুদেবকোল ইয়াং স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় টাইব্রেকারে সলঙ্গা চরগোজা হীরা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়ার শেরপুরের মিলন ফুটবল একাডেমী।

ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা।নির্ধারিত সময়ে উভয় দলই নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দেয়।শেষ পর্যন্ত খেলার ফলাফল গড়ায় টাইব্রেকারে।সেখানে মিলন ফুটবল একাডেমী জয়লাভ করে শিরোপা নিশ্চিত করে।
ফাইনাল খেলার উদ্বোধন করেন, রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,থানা যুবদলের সভাপতি রাশেদুল হাসান পাপন,বিএনপি নেতা হেদায়েতুল আলম আইয়ুব,সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ,কৃষক দল নেতা আহসান হাবীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিগণ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান,তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।