[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপের আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নদীভাঙনকবলিত তিন শতাধিক দুস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৬৫ নম্বর চকরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির।
দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি সাইফুর রহমান (স্বপন), দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শায়লা কবির বলেন, নদীভাঙন এ অঞ্চলের মানুষের জন্য একটি দীর্ঘস্থায়ী দুর্যোগ। প্রতিবছর অসংখ্য পরিবার বসতভিটা, ফসলি জমি ও জীবিকার অবলম্বন হারিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে। এমন সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব।
তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের এবিজি ফাউন্ডেশন মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় নিয়মিত সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সহায়তা সামগ্রী পেয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বসুন্ধরা গ্রুপ ও এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে সময়োপযোগী, মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।