[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দুর্দিনের কর্মীদের সাথে নিয়ে পরিচ্ছন্ন পাবনা গড়তে চাই : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ডা. নোমান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

‘ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে রাজপথে থাকা দুর্দিনের কর্মীদের সাথে নিয়ে পরিচ্ছন্ন পাবনা গড়তে চাই’ এমন মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব পাবনার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।

এ সময় তিনি আরো বলেন, তৃনমুলের ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে পাবনা শহরের মাদক ও সন্ত্রাসী সিন্ডিকেট নির্মুলে আমরা বদ্ধপরিকর। নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসস্থল হবে পাবনা এই পরিবর্তনের প্রত্যাশা নিয়ে বিএনপির রাজনীতিতে উদ্যােমী ভূমিকা রাখব।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে শহরের থানাপাড়া এলাকা থেকে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালির নেতৃত্ব দেন বিএনপি নেতা ডা. আহমেদ মোস্তফা নোমান।

এ সময় বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন- পাবনা পৌর কৃষকদলের আহ্বায়ক ইউসুফ আলী, সদস্য সচিব দুলাল উদ্দিন, পাবনা পৌরের ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শরিফুজ্জামান মুন, পাবনা পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাব্বিরুল ইসলাম ছোট, পাবনা জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরীফুল ইসলাম জনি, পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সানজিদ প্রান্ত, সাবেক সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম বনি, সাবেক আইন সম্পাদক তরিকুল ইসলাম রিয়েল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম হায়দার, সাবেক সমাজসেবা সম্পাদক সোহেল রানা, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম রাজীব, সদস্য মীর রকিবুল ইসলাম কমল, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফাইয়াদ, শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজিল আবেদিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান শ্রাবন, সহ-সভাপতি রাজিবুল হাসান বাবু, সমাজসেবা সম্পাদক নাহিদ ইসলাম নিলয়, সহ-ক্রীড়া সম্পাদক মারুফ আহসান, সহ-সাধারন সম্পাদক সাজ্জাদ ইসলাম সাব্বির, পাবনা জেলা প্রচার দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিবুল হক, দোগাছী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মোঃ কামরুল হাসান, শহীদ মনসুর আলী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফজলুল হক বিপ্লব, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহবায়ক আদিয়াত আলী তামিম, পাবনা জেলা ছাত্রদল নেতা জুবায়ের হাসান বন্ধন, শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্রদল নেতা রিয়েল শেখসহ প্রমুখ।

বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এস এম আদনান উদ্দিন
সম্পাদক
দৈনিক পাবনার চেতনা

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।