[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ইতিহাস, বাংলাদেশের রাজনীতিতে দলের অবদান এবং দেশ ও গণতান্ত্রিক ধারা পুনর্গঠনে জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতের সকল রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, ছাত্র দলের সভাপতি মোঃ আলী হাসান, কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।