[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
চাটমোহর পৌর সদরের পুরাতন বাজার হাসপাতাল গেট সংলগ্ন মানতাশা ফার্মেসি ও মতিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ডে দণ্ডিত করেছে।
ভোক্তাদের সঙ্গে অভিনব কৌশলে প্রতারণা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার অভিযোগে মানতাশা ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং মতিন ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পাবনা জেলা ঔষধ প্রশাসন কর্মকর্তা মিঠুন সাহা উপস্থিত ছিলেন।
চাটমোহর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, জেলা ড্রাগ সুপারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যসহ অন্যান্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, “ঔষধ ব্যবসায় এর আগে এমন প্রতারণা দেখিনি। মানতাশা ফার্মেসি এক ওষুধের বক্সের গায়ে অন্য ওষুধের লেবেল লাগিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছিল। একইসঙ্গে সেখানে প্রচুর মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এজন্য তাদের ৩০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। অপরদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মতিন ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।”
পাবনা জেলা ড্রাগ সুপার মিঠুন সাহা বলেন, “এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিপদের সম্মুখীন হতে পারেন, এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।