[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭২ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
পাবনার চাটমোহর পৌরসভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সাতটি খাদ্য উৎপাদনকারী ও বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর সদরের পুরাতন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দুইটি মিষ্টির দোকান, দুইটি রেস্টুরেন্ট, একটি বেকারি, একটি তেল মিল এবং একটি কীটনাশক ও বীজ বিক্রির দোকানে নানা অনিয়ম ধরা পড়ে। মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখা, ওজনে কারচুপি এবং ভেজাল তেল তৈরির মতো অভিযোগে তাদের জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:
অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার  ৫০ হাজার টাকা
সোনা মিষ্টান্ন ভান্ডার ২০ হাজার টাকা
জনতা ওয়েল মিল (পার্থ কুণ্ডু)  ৫০ হাজার টাকা
 স্বাদ বেকারি (শহিদুল ইসলাম) ৩০ হাজার টাকা
স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট (আজিম উদ্দিন)  ১০ হাজার টাকা
মেসার্স মজিদ স্টোর (আঃ মজিদ)  ১০ হাজার টাকা
আদর্শ বীজ ভান্ডার (আজিম শেখ) ২ হাজার টাকা
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম আসলাম হোসেন এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, চাটমোহরের বিভিন্ন স্থানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির গোপন সংবাদ পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।