[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে  গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুরুল মোর্শেদ ও গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার তুলে ধরে। সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার খবরও মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরন বদলালেও পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের গুরুত্ব অপরিবর্তিত রয়েছে।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, যুগ্ম সম্পাদক শাহনুর আহাম্মেদ সোহাগ, সহসভাপতি আব্দুস সালাম, সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী, কালবেলার প্রতিনিধি নূর আলম, সংগ্রামের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সদস্য নূরে আলম সুমন এবং দৈনিক মজলুমের কণ্ঠ ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. সেলিম হোসেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।