[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মাদক, গ্যাং কালচার ও গুজবের বিরুদ্ধে ভারুয়াখালী কমিউনিটি পুলিশের বিশেষ র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠন, গ্যাং কালচার প্রতিরোধ এবং গুজব বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে ভারুয়াখালী ইউনিয়নে এক সুবিশাল মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​ভারুয়াখালী কমিউনিটি পুলিশের সভাপতি মাস্টার গোলাম কাদেরের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।

​কর্মসূচির শুরুতেই ভারুয়াখালী হাই স্কুল স্টেশন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাজারে গিয়ে শেষ হয়। এতে সাধারণ মানুষ ও স্থানীয় যুবসমাজের ব্যানার ও হরেক রকমের প্লে-কার্ড হাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। প্লে-কার্ডগুলোতে লেখা ছিল—‘গ্যাং কালচার রুখে দাও, সুন্দর সমাজ গড়ে নাও’‘মাদকের গ্রাস থেকে যুব সমাজকে বাঁচান’ এবং ‘গুজবে কান নয়, সত্যকে জানুন’

​র‍্যালি শেষে ভারুয়াখালী হাই স্কুল স্টেশন ও বাজারে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে প্রধান উপস্থিতিতে বক্তব্য ও দিকনির্দেশনা দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলাল। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে থানার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন:

​এসআই মোহাম্মদ ইউনুস,এসআই মো. সুমন সরকার,​এসআই রুহুল আমিন,​এসআই হামিদ,এসআই সাখাওয়াত,​এএসআই বিমল চন্দ্র,​এএসআই লালনুন

​স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি প্রতিনিধি আমিনুল হক এবং সাবেক ইউপি সদস্য ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম।

​বক্তারা বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে সর্বাগ্রে মাদক ও অপরাধমূলক গ্যাং কালচার রোধ করতে হবে। একই সাথে যেকোনো অসত্য তথ্য ও গুজবে কান না দিয়ে বস্তুনিষ্ঠ সত্য জেনে সমাজ রক্ষা করার আহ্বান জানানো হয়। পুলিশ ও সাধারণ জনতার যৌথ উদ্যোগে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের অঙ্গীকার ব্যক্ত করেন অতিথিরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।