[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন আলাউদ্দিন সরকার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আলাউদ্দিন সরকার।

সোমবার (৩১ আগষ্ট) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত ৭ সদস্যের ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্যরা হলেন- সভাপতি পদে উপজেলা নির্বাহী অফিসার, সদস্য অফিসার ইনচার্জ ভাঙ্গুড়া, সদস্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সদস্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সদস্য মোঃ আব্দুল হামিদ ও সদস্য সচিব পদে বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আলাউদ্দিন সরকার।

উল্লেখ্য, মোঃ আলাউদ্দিন সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি পাবনা জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বিশ শতকের শুরুতে তিনি সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।