[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে ১৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান, বুধবার ডিবি পুলিশের একটি দল চাটমোহর থানাধীন বাগলবাড়ি কৈ গ্রামের হান্ডিয়াল চারমাথা ধোপাপুকুর রোডে অভিযান চালায়। সেখান থেকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাখোয়া দিঘী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মোঃ ইমরান হোসেন (২৩)কে ৬০ পিস এবং চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহেল শেখ (২০)কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
একই দিন পূর্ব টিয়ারতলা গ্রামে অভিযান চালিয়ে এ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাব্বি ইসলাম (২১)কে ২৫ পিস এবং সালাম প্রামানিকের ছেলে হাফিজুল ইসলাম (২০)কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
ওসি জানান, আটককৃতরা মাদক কারবারি। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার আসামিদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।