[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রিপামনি দেবী। সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা, বিজিবি প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের উন্নয়ন , সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। অপরদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের করনীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। মাদক,জুয়া,ক্যাসিনো নিয়ন্ত্রণ, অটোবাইক ও অটোভ্যানের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, বাজারে রোগাক্রান্ত পশু জবাই রোধ করণ, উপজেলার প্রাক্তন হাসপাতাল ও কৃষি অফিসের সরকারি স্থাপনাসহ জমি দখলের চেষ্টা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক জনবল সংকট নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং কিছু কিছু অপরাধের বিষয়ে তাৎক্ষনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওসি মোঃ মতিয়ার রহমান সকল অপরাধ প্রতিহত করতে জনপ্রতিনিধিসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। সভার সভাপতি ইউএনও রিপামনি দেবী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরো বেশী সক্রিয় ভুমিকা রাখতে হবে। সকল প্রকার অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।