[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নকে বিভক্ত করে প্রস্তাবিত ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। এ সময় ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইউপি প্রশাসনিককর্মকর্তা  সোহেল খন্দকার, ইউনিয়ন বিএনপির নেতা ফজিল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার,ইউপি মেম্বার ওমর ফারুক, অপ্রোসিং মার্মা, আনাই মার্মা সুমি,মোঃ ইসমাইলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় প্রস্তাবিত নতুন ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, সীমানা নির্ধারণ, প্রশাসনিক সুবিধা এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে মতামত গ্রহণ করা হয়।
সভায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ইয়াংছা এলাকার উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে দ্রুত ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ বাস্তবায়নের দাবি জানান।
গণশুনানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় জনগণের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।