[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং ও জুয়া-ক্যাসিনোসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারওয়ার মুরশিদী আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতি রুহিয়া জোনাল অফিসের ডিজিএম গগন সাহা, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল, রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, ৬নং সেনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মতিউর রহমান এবং ৪নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়।
সভায় বক্তারা তাদের বক্তব্যে নিজ নিজ এলাকা থেকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং এবং ক্যাসিনো বা জুয়ার মতো সামাজিক অপরাধসমূহ চিরতরে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এসব সামাজিক ব্যাধি রোধে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।