[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে ধামশ্বর ইউনিয়নের নিরালী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সার ডিলার মেসার্স প্রধান ট্রেডার্সের স্বত্বাধিকারী তারা মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) নিরালী বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ডিলার তারা মিয়াকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রবীর বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ এবং ইউনিয়নের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বি নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অ থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।