[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রবাসীর বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের চেষ্টা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রবাসীর বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে।

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে প্রবাসী হারুনের বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশী হক সাহেবের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। হামলায় কয়েকজন নারী আহত হয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয় মাতব্বর ও আমিনের মাধ্যমে মাপজোক করে প্রকৃত মালিককে জায়গা বুঝিয়ে দেওয়া হলেও অভিযুক্ত পক্ষ তা মানেনি। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে স্থানীয় মাতব্বরদের নিয়ে সমাধানের লক্ষে বসার কথা ছিল।
​তবে সেই বৈঠকের আগেই হক সাহেবের নেতৃত্বে সুমন, শাহজালাল, আলমগীর হোসেনসহ কয়েকজন প্রবাসীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করে পরিবারটি। বর্তমানে ভুক্তভোগী পরিবার তাদের নিরাপত্তা এবং ঘটনার আইনানুগ বিচার চেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।