[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে পৌর বিএনপি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে বিএনপিরই একাংশের নেতাকর্মীরা। রবিবার (২৩ আগস্ট) রাত ৮ টার সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার তৃনমুল নেতা-কর্মীরা।
এসময় মিছিলের ব্যানারে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের ছবিতে ঝাড়ু মেরে ঘোষিত কমিটি অবৈধ বলে বিভিন্ন স্লোগান দিয়ে ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে কমিটি অনুমোদনের দাবি জানান বিক্ষোভকারীরা। জানা গেছে, গত ১৬ আগস্ট জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাসুদ খন্দকারের স্বাক্ষরিত দলীয় প্যাডে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহবায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি (আংশিক) ঘোষনা করা হয়েছে। একই সঙ্গে মাহাবুবুর রহমান পলাশকে আহবায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব করে পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদনও দেন এই নেতারা। কিন্তু এ কমিটি ঘোষনার পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ক্ষোভ থেকেই রাত ৮ টার দিকে কমিটি বাতিলের দাবিতে হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা। এ সময় নেতা-কর্মীরা অবৈধ কমিটি মানি না মানবো না, টাকার কমিটি মানি না মানবো না, আওয়ামী লীগের কমিটি মানি না মানবো না’ বলে স্লোগান দিতে দিতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের প্রধান ১নং গেটের সামনে এসে জড়ো হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব বিষ্ট কুমার সরকার, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও শিল্প ও কণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার মালিথা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হাসান আতিয়ার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা টুটুল সরদার, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী খান, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হক মুকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েলসহ প্রমুখ। বক্তারা বলেন, বিগত ১৭ বছর যারা আওয়ামী দুঃশাসনে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাঁদের নাম বাদ দিয়েই পকেট কমিটি করার পায়তারা করে অবৈধভাবে আহবায়ক কমিটি ঘোষনা দিয়েছেন হাবিবুর রহমান হাবিব। আন্দোলন সংগ্রামে জাকারিয়া পিন্টুর যে অবদান তা তাঁর কোন মূল্যায়ন না করে তাঁরা রাতের আধারে এ কমিটি ঘোষনা করেছে। কমিটিতে রাখা হয়েছে তাদের, যাদের বিগত সরকারি দলের নেতাকর্মীরা সঙ্গে সখ্যতা ছিল। তাই এ কমিটির বাতিল চাই আমরা। অন্যথায় কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান তাঁরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।