[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ আটক-১

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে সাউথইস্ট ব্যাংকের এক কর্মকর্তাকে রবিবার (২৩আগস্ট) জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করিম মিয়া নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাস্থল থেকে কথিত অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ৭০০০৯৯০। স্থানীয়দের দাবি, ব্যাংক কর্মকর্তা মো. সাগর আলীকে গাড়িতে তোলার সময় সন্দেহ হলে তারা এগিয়ে যান। সাগর স্থানীয়দের জানান, তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

পরে স্থানীয়রা করিম মিয়াকে আটক করতে পারলেও তার সঙ্গে থাকা আরও তিন ব্যক্তি পালিয়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে করিম মিয়াকে হেফাজতে নেয়। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার নেপথ্যে কী? অপহরণের চেষ্টা, নাকি অন্য কোনো বিরোধ—তদন্তেই মিলবে আসল রহস্য।জানা যায় পুলিশ সদস্য বাড়ি পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।