[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

উল্লাপাড়া বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে স্কুল শিক্ষক নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টায় শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পশ্চিমপাড়া  ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কালিয়াকৈর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সকালে উল্লাপাড়া বিজ্ঞান স্কুলের পাশে ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন মোশাররফ হোসেন। পথে শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন ব্রিজের পাশে পৌঁছালে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ওভারটেক করার সময় ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন,দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও তার সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।