[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক মরহুম আমিনুল ইসলামের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ আগস্ট, ২০২৬
বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সাবেক আঞ্চলিক সম্পাদক ও সিরাজগঞ্জের সাবেক প্রাক্তন  জেলা প্রশাসক ও অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা মরহুম আমিনুল ইসলামের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে  জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতায় ও অন্বেষণ মুক্ত স্কাউট দল, সিরাজগঞ্জের আয়োজনে আলোচনা,  স্মরণ সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়।
অনুষ্ঠানের শুরুতে  পবিত্র কোরআন থেকে তেলোওয়াত এর মধ্য দিয়ে শুরু করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী ছোট্ট। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার  সাংবাদিক দিলীপ গৌর,।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের সভাপতি সাংবাদিক হেলাল আহমেদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম আমিনুল ইসলাম এঁর জীবনীর উপরে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়, সিরাজগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এম এ লতিফ,
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা  যমুনা মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম রন্জু, সিরাজগঞ্জ সদর উপজেলা সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম,  এসময় উপস্থিত ছিলেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের উপদেষ্টা  সঞ্জয় গৌর,  মোঃ আবু হানিফ,  সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল সংবাদের সম্পাদক মাসুদ রেজা,  বিশিষ্ট সমাজসেবক ও  স্কাউটার নাহিদা সুলতানা, সহ – হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের সদস্য ও অন্বেষণ মুক্ত স্কাউট দলের স্কাউট
 সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।