[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

যমুনার চর পরিদর্শনে আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা, উদ্বোধন শুশুয়া হাট

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ আগস্ট, ২০২৬
টাঙ্গাইলের যমুনার দুর্গম চরাঞ্চল শুশুয়া পরিদর্শন করেছেন হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও মাহমুদা খান হোসাইন, হিউম্যান কনসার্ণ ইউএসএ-এর মাসুম মাহবুবুর রহমান এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক সামী হামদী।
শনিবার দুপুরে তারা শুশুয়া চরে হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের (এইচসিআই) চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তারা চরাঞ্চলের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ নানা সমস্যা ও চ্যালেঞ্জের কথা শোনেন।
পরিদর্শনকালে শুশুয়া হাটের উদ্বোধন করা হয়। দুর্গম চরাঞ্চলের মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানো এবং স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরিতে এ হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
শুশুয়া চরে হিউম্যান কনসার্ণ ইন্টারন্যাশনালের চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রাম (সিএসপি), শিশুদের কম্পিউটার ও কোডিং শেখানোর জন্য কম্পিউটার ল্যাব এবং চরাঞ্চলের বিভিন্ন বয়সী মানুষের জন্য নিয়মিত চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প।
এসব প্রকল্পের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।
হিউম্যান কনসার্ণ ইউএসএ-এর মাসুম মাহবুবুর রহমান বলেন, চরের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
দুর্গম চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।