[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ভারতের কলকাতার আবাসিক হোটেলে আগুনে নিহত আলিমুজ্জামান সাজুর মৃতদেহ (৪৫) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। গত ১৯ আগস্ট বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলতায় একটি হোটেলে অগ্নিকান্ডে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের আলিমুজ্জামান সাজু (৪৫) ও তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতী সরকার (৩৭) নিহত হয়।

তারা উভয়ই চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ওঠেন। রাতে ওই হোটেলে আগুনে বাংলাদেশী ৭ জন নিহত হন। তাদের মধ্যে দুইজন সাতক্ষীরার। দুইদিন আইনী প্রক্রিয়া শেষে তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তার করা হয়। এরমধ্যে আলিমুজ্জামান সাজুর মৃতদেহ দুপুরে দেশে প্রবেশ করেছে।

রেবতি সরকারের দেবর সঞ্জয় সরকার জানান, তার ছেলে মেয়ে ভারতে অবস্থান করায় সেখানে তার মৃতদেহ সৎকার করা হয়েছে।

ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব বালা জানান, দুপুর ১২ টার পর সাজুর মৃতদেহ তারা গ্রহণ করেছেন এবং পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান দু দেশের জিরো পয়েন্টে লাশ গ্রহন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।