[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বান্দরবানে জেলা পরিষদে বৃহত্তর লামার প্রতিনিধিত্ব না থাকায় বিক্ষোভ-মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ আগস্ট, ২০২৬
নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদে বৃহত্তর লামা উপজেলা থেকে কোনো সদস্য না রাখার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২২ আগস্ট, ২০২৬) দুপুরে লামা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লামা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বৃহত্তর লামা উপজেলা বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। জনসংখ্যা, ভৌগোলিক গুরুত্ব ও আয়তনের বিবেচনায় জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদে লামা থেকে একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। কিন্তু নবগঠিত পরিষদে বৃহত্তর লামার কোনো প্রতিনিধিত্ব না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, জেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় জনগণের সমস্যা তুলে ধরতে হলে পরিষদে লামার প্রতিনিধিত্ব প্রয়োজন। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে বৃহত্তর লামা উপজেলা থেকে একজন যোগ্য প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে লামা বাজার প্রদক্ষিণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।