[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে পাবনার চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ আগস্ট বেলা ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খুরশিদ আলমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. মজনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি এ. এম. জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এম. এ. মাহমুদুল আলম মাহমুদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুন্নাহান সরকার, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হোসেন ফুলচাঁদ, বিএনপি নেতা ও হান্ডিয়াল ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল হান্নান খোকন হান্ডিয়াল ইউনিয়নের সাবেক সদস্য শফিকুল ইসলাম শফি, মথুরাপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সদস্য মো. ইয়াসিন আলী, আব্দুস সালাম বিশ্বাস এবং কল্লোলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, “সন্তানদের উন্নত, শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের, বিশেষ করে মায়েদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শুধু শিক্ষকদের ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। বাবা-মায়ের পরেই শিক্ষকের অবস্থান।”
তিনি আরও বলেন, “সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের গাইড বইনির্ভরতা কমিয়ে মূল পাঠ্যবইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে।”
শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিটি অধ্যায় শেষে ক্লাস পরীক্ষা গ্রহণ, শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন এবং বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বিদ্যালয়ের জন্য একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খুরশিদ আলম বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।
পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি শিক্ষা উন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

মোঃ সজিব হোসেন, চাটমোহর

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।