[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুরে প্রবীণ সেবায় কেয়ার গিভার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রবীণদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গুরুদাসপুরে ‘কেয়ার গিভিং ফর এল্ডারলি পারসন্স (লেভেল-৩) প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কাতার চ্যারিটি ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ESDO) যৌথ উদ্যোগে তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

এ উপলক্ষ্যে শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় উপজেলার খুবজীপুরে প্রবীণ সেবাকেন্দ্রে প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। একই সাথে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এল্ডারলি কেয়ার বাংলাদেশের সভাপতি ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনডিসি সদস্য (নিবন্ধন ও সনদায়ন) অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম, নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল-মোতাহের, ডা. সিরাজুল ইসলাম শিশির,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাছ। এসময় ওসি (তদন্ত) ছাড়াও সুবিধাভোগী প্রবীণ ব্যক্তি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- প্রবীণদের সেবায় দক্ষ জনবল তৈরি ও প্রশিক্ষিত কেয়ার গিভারদের মাধ্যমে এই কার্যক্রম চলছে। তাদের স্বাস্থ্যসেবা, দৈনন্দিন পরিচর্যা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে দক্ষ-প্রশিক্ষিত কেয়ার গিভারের প্রয়োজন রয়েছে। এ ধরণের কর্মসূচি প্রবীণদের সেবার পাশাপাশি প্রশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।