[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার মিশন রেলগেট এলাকায় অবস্থিত রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষকদের সঙ্গে আলোচনায় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। বিশেষ করে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, প্রতি শনিবার দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা এবং এসএসসি পরীক্ষার ফলাফল আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এনডিসি মো. আজাহারুল আলী, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয়ের অ্যাডমিন রেভারেন্ড ফাদার রবি জন কিস্কু, প্রধান শিক্ষক সিস্টার জ্যোতি সরকার সিআইসি এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন। এ সময় রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।