[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় রাতের আঁধারে শতাধিক লাউ গাছ কেটে ফেলার অভিযোগ!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৪নং ঢোলারহাট ইউনিয়নের নওপাড়া গ্রামে রাতের আঁধারে শতাধিক ফলন্ত লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (৩৭) ১ একর ৫০ শতক জমি লিজ নিয়ে লাউ চাষ শুরু করেন। পরবর্তীতে জমির মূল মালিক মোঃ সম্বু ইসলাম ওরফে রফিকুলকে (৫৫) সাথে নিয়ে তিনি যৌথভাবে ক্ষেতের পরিচর্যা করছিলেন। ভুক্তভোগীদের দাবি, বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ক্ষেতে প্রবেশ করে শতাধিক লাউ গাছ কেটে নষ্ট করে দেয়। সকালে কাটা গাছগুলো দেখে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কান্নায় ভেঙে পড়েন। আশরাফুল ও সম্বুর অভিযোগ, ঘটনার সাথে স্থানীয় রশিদুল ইসলাম (৪৫), সাদেকুল হক (৪০), ইসমাইল হোসেন (৪৫) ও আনসারুল (৩০) জড়িত। ভুক্তভোগীরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে অভিযুক্ত রশিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “সামাজিকভাবে হেয় করতে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা চক্রান্ত করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সত্য উদঘাটন চাই।” ঢোলারহাট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সবুজ আলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও আইনি প্রক্রিয়ায় কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।