[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে ধামশ্বর  ইউনিয়নের  কাকনা গ্রামবাসীর আয়োজনে মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জননেতা  এস এ জিন্নাহ কবির।সভায় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.লোকমান হোসেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মো. মীর মানিক হোসেন প্রমুখ।  বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদক নির্মূল, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে মাদকের কারণে। তাই মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।