[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে শিক্ষার মানোন্নয়ন ও স্থানীয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলী, সহ-সভাপতি মজলুম পারভেজ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও গোলাম রব্বানীসহ অন্যান্য শিক্ষাবিদগণ। বক্তারা রুহিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক গুণগত মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষকদের বিভিন্ন বাস্তবসম্মত সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন শিক্ষক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং রুহিয়া উপজেলার প্রাথমিক শিক্ষার মান ত্বরান্বিত করতে প্রশাসন থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপজেলার প্রায় ২০ থেকে ২১ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।