[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মিজ ম্যামাচিং

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিজ ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিসহ মোট ১৫ সদস্যের সমন্বয়ে পরিষদটি পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০শে আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ শাখার জারি করা,রাষ্ট্রপতির আদেশক্রমে,  উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল এর স্বাক্ষরিত  প্রজ্ঞাপনে বলা হয়েছে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এবং সংশ্লিষ্ট সংশোধনী আইনের প্রদত্ত ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মিজ ম্যামাচিং চেয়ারম্যান এবং বাকি ১৪ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। সদস্যরা হলেন— চনুমং মারমা, মং ক্য নু মারমা, জনাব লুসাই মং, মাওসেতুং তংচঙ্গ্যা, দনওয়া ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম,আবদুল মাবুদ,মো. মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যাউ প্রু খিয়াং, উম্যাসিং মারমা, কাজী নিরুতাজ বেগম।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং সংশ্লিষ্ট সংশোধনী বিধানের আওতায় পরিষদের দায়িত্ব পালন করবে।
এতে আরও বলা হয়েছে, ৭ নভেম্বর ২০২৪ তারিখে জারি করা পূর্বের আদেশটি বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।নতুন পরিষদ গঠনের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব ও কাঠামো কার্যকর হলো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।