বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগষ্ট) সকালে শোভাযাত্রাটি শহরের মুজাহিদ ক্লাব এলাকা থেকে বের হয়ে অনন্ত ও কোট চত্বর হয়ে পাবনা টাউন হল ময়দানে একত্রিত হয়।
পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটুর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর দায়িত্বপ্রাপ্ত এস এম আদনান উদ্দিন, পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদ বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মুহিত, মোতাহার হোসেন কষ্ট, মতিউর রহমান বিশাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনি কুরাইশি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা সম্রাটসহ প্রমুখ।
বর্ণাঢ্য শোভাযাত্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।