[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নে মানুষের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭ নম্বর বাঘুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো,  সাখাওয়াত হোসেনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। তিনি  সমাজসেবা ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ড এবং দীর্ঘদিনের দলীয় সম্পৃক্ততার কারণে তিনি ইউনিয়ন বাসীর কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন।  ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তিনি নিয়মিত বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠক করছেন। ফলে নতুন মুখ চেয়ারম্যান পদে পদপ্রার্থী হবে শুনে এলাকায় বিভিন্ন হাট বাজার, রাস্তা ঘাট ও চায়ের দোকানে তাকে নিয়ে আলোচনা সমলোচনায় চাযের কাপে টুং টাং আর ফুরত ফুরৎ শব্দে বিরাজমান।
স্থানীয় বাসিন্দারা জানান, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে সাখাওয়াত হোসেন ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি ইউনিয়নকে ভাঙন ও ভাসমান সমস্যামুক্ত করার পাশাপাশি স্থায়ী অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, কৃষির বিকাশ এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। ভোটের মাঠে আমাকে ঘিরে আগাম যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ। ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে আমি আগামী নির্বাচনে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করে যাব।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।