[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গুরুদাসপুরের নাজিরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৩৪ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে পাঁচ মেট্রিকটন জিআর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক মাহামুদুজ্জামান সোহাগ।

এতে সভাপতিত্ব করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জালাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মাহমুদুজ্জামান সোহাগ বলেন- “নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজের বিশেষ বরাদ্দকৃত জিআর চাল স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। ১৫ কেজি করে এ চাল পাচ্ছেন প্রকৃত উপকারভোগীরা। বর্ষাকালে  হাতে কাজ থাকেনা, ইনকাম বন্ধ থাকে। বর্তমান সরকারের এই পদক্ষেপ এবং এমপি সাহেবের অনুদান কিছুটা হলেও আপনাদের স্বস্তি এনে দিবে।

উদ্বোধনের সময় পৌর বিএনপি’র সদস্য মিলন মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রবিউল, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, উপজেলা যুবদলের সদস্য জিয়াউল হক, বস্ত্র মালিক সমিতির সভাপতি ইস্তিয়াক শান্ত রকি, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহামেদ, খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহম্মেদ, নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হামিদুর ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ইউপি সদস্য ও পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।