[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
মানবিক সেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে একজন অসহায় ও শারীরিকভাবে চলাচলে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ৮টা ১৫ মিনিটে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের আলিশাকান্দা গ্রামের জনাব মো. সোনা মিয়া-এর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি-এর আয়োজনে এবং রোটারিয়ান নাবেগাহ্ দোরদানা, পাস্ট প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব শান্তিনগর ঢাকা-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ২০২৬-২৭ এর সভাপতি রোটারিয়ান ডা. শহিদুল্লাহ কায়সার, সহ-সভাপতি রোটারিয়ান ড. নাজমুস সাদেকীন, সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম, ক্লাবের আইপিপি রোটারিয়ান মোঃ সামছুল আলম শিবলী এবং অন্যান্য রোটারিয়ান ও অতিথিবৃন্দ। এছাড়া পাস্ট  প্রেসিডেন্ট  রোটারিয়ান ড. হারুন-অর-রশিদ ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
অনুষ্ঠানে অতিথি নবীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি হুইলচেয়ার শুধু চলাচলের সহায়ক উপকরণ নয়; এটি একজন মানুষের আত্মনির্ভরতা, স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষভাবে সহায়তা প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানো রোটারির অন্যতম মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ, সুন্দর ও মর্যাদাপূর্ণ করে তোলাই এ ধরনের কার্যক্রমের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত সকলে এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।