[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে রুহিয়া উপজেলা প্রেস ক্লাব।
​মঙ্গলবার (১৮ আগস্ট) নবগঠিত রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​মতবিনিময় সভায় নবগঠিত রুহিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইউএনও মো. আলাউদ্দিন বলেন, “উপজেলা প্রশাসন এবং গণমাধ্যম যৌথভাবে কাজ করলে রুহিয়া উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।” তিনি এলাকার উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।
​সভায় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সহসভাপতি ফারুক হোসেন, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি মুহা. আমিনুল হক, সাবেক সহসাধারণ সম্পাদক মো. কুদরত আলীসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ। সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় ​সভা শেষে নবাগত রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে  ফুলেল শুভেচছা দেওয়া হয়। মতবিনিময় সভায়  নবগঠিত রুহিয়া উপজেলাকে একটি জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের জোরালো ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।