[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে দোকান ঘরের শাটার ভেঙে মালামাল চুরি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
 নওগাঁর রাণীনগরে একটি মুদি দোকান ঘরের তালা ও শাটার ভেঙে দোকান থেকে বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার ভান্ডারগ্রাম বাজারে (হাট খোলা) এই ঘটনাটি ঘটে।
চোরেরা রাতের অন্ধকারে ভান্ডারগ্রামের পরিমল চন্দ্র পালের দোকান ঘরের তালা ও শাটার ভেঙে দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এই চুরির ঘটনা ঘটার পর থেকে এলাকায় চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দোকানের মালিক পরিমল চন্দ্র পাল জানান, বাড়ির পাশে হাটখোলায় আমার দোকান ঘর। প্রতিদিনের ন্যায় রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সোমবার সকালে দোকান খুলতে গিয়ে দেখি দোকান ঘরের তালা ও শাটার ভাঙা। রাতের অন্ধকারে চোরেরা দোকানের তালা ও শাটার ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে নগদ টাকা, সিগারেট, মোবাইলের রিচার্জ কার্ড ও বিস্কুটসহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।