[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক বগুড়া জেলার সদর উপজেলার হেলেঞ্চা গ্রামের মাহফুজুর রহমানের ছেলে রেজওয়ান (৩২) বলে জানা গেছে। দুর্ঘটনার স্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে স্থানীয়রা নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার হাটিকুমরুল হাইওয়ে থানায় খবর দেওয়া হলেও পুলিশ দেরিতে ঘটনাস্থলে আসে। তবে অভিযোগ অস্বীকার করে হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।