[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আটঘরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আজ (১৮ আগষ্ট) মঙ্গলবার সকাল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) তাহমিদুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম এর সঞ্চালনায় এসময় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুনতাসীর মাহফুজ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না, উপজেলা স্বাস্থ্য প : প: কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল, ওসি নাজমুল হক,
উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন।
এসময় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায়  বিজয়ী তিনজন  শিক্ষার্ধীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং মৎস্য ও জলজ সম্পদ সংরক্ষণে সচেতন থাকার প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য খাতের উন্নয়ন শুধু মাছ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নয়; এর সঙ্গে দেশের পুষ্টি, কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের ভারসাম্যও গভীরভাবে জড়িত। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবী, খামারি,
শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে মৎস্য সম্পদ রক্ষায় কাজ করতে হবে। আলোচনা, পুরস্কার বিতরণ ও সংশ্লিষ্টদের অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান শেষ হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।