২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাবনার আটঘরিয়া উপজেলায় মানবিক শাখা থেকে একমাত্র জিপিএ ৫ পেয়েছে আসাদুল্লাহ হিল গালিব। তার প্রাপ্ত নম্বর ১০৮৩।
গালিব উপজেলার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
আসাদুল্লাহ হিল গালিব আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত মোঃ শফিকুল ইসলাম শফির ছেলে। তার মায়ের নাম ফারজানা শফিক।
গালিবের বড় বোন তাহসিনা মারুফ শুকরিয়া সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে সম্প্রতি ইংরেজিতে সিজিপিএ ২.৮১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।