[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ প্রাপ্ত ১৫৮ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
গতকাল বিকেলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সলঙ্গা থানা ইসলামী ছাত্রশিবির।সলঙ্গা থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহসিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,আসলাম হোসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা সভাপতি আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মইন উদ্দিন,উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,সিরাজগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রেজাউনুল সাইফ,সহকারী অধ্যাপক ড. জহুরুল ইসলাম,প্রধান শিক্ষক আ.ফ.ম জহুরুল ইসলাম,কে.এম আহসান হাবীব এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফিসহ অনেকে।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ,কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সলঙ্গা থানা এলাকার প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৯৭ জন এবং এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬১ জনসহ মোট ১৫৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে দেশ,জাতি ও সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।