[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

লামায় রুপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
বান্দরবানের লামা উপজেলায় রুপ কুমার চাকমা নামে এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে মো. আল আমিন রেখেছেন। তিনি জানিয়েছেন, মুসলিম ধর্মের প্রতি ভালবাসা, ধর্মীয় অনুশীলন, আচার-আচরণ ও ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়েই নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
ইসলাম গ্রহণকারী ওই যুবক  রাঙ্গামাটি জেলার জুরাইছড়ি থানার ধুমধুমাই ইউনিয়নের কান্দাররাছড়া গ্রামের ৮নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। বর্তনান ঠিকানা- কম্পোনিয়া (৬ নং ওয়ার্ড),সরই ইউনিয়ন, লামা,বান্দরবান। তার পিতার নাম আনন্দ হ্রদয় চাকমা,মাতা জ্ঞানন্দীনি চাকমা। সে পেশায় একজন শ্রমিক।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) কক্সবাজার চকরিয়ায় নোটারী পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। পরে স্থানীয় এক ইমামের কাছে কালিমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিষয়টি তিনি নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
এফিডেভিটে উল্লেখ করা হয়েছে, তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধ গভীরভাবে পর্যবেক্ষণ ও অধ্যায়ন করিয়া আসিতেছি। এই ধর্মের প্রতি অন্তরে গভীর বিশ্বাস ও অনুরাগ হইয়া আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে, কাহারও জোরজবরদস্তি,ভয়ভীতি বা প্রলোভন ছাড়া উক্ত ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। আরও  মুসলিম বন্ধুদের নামাজ, রোজাসহ বিভিন্ন ধর্মীয় অনুশীপলন দেখে তিনি ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। ধীরে ধীরে ইসলাম সম্পর্কে জানার পর তিনি ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
ইসলাম গ্রহণের পর মো.আল আমিন বলেন,আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তিনি ভালো আছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন, যাতে ইসলামের প্রতি ভালবাসা, শিক্ষা ও মূল্যবোধ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন।
এ বিষয়ে কম্পোনিয়া পাড়ার স্থানীয় ইউছুপ সওঃ, বাবুল সওদাগর, মোঃ খলিল,মুসলিম ফরিদসহ কয়েকজন ব্যক্তি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, ছেলেটি নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পরিবারের সদস্যরা নিজেদের ধর্মে থাকলেও ছেলের সিদ্ধান্তকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন এবংআমরা সবাই তার মঙ্গল কামনা করছি।
তিনি স্থানীয় এক মুসলিম পরিবারের মেয়েকেও  ইসলামি শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বলে জানা গেছে।
লামা উপজেলার সরই ইউনিয়নের স্থানীয় মেম্বার মোঃ নাছির উদ্দীন বলেন,আল আমিন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। তিনি নিজের স্বাধীন সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সহকারি তথ্য অফিসার লামা সার্কেল ও  সরই ইউনিয়ন পরিষদ এর প্রশাসক মোঃ রাশেদুল হক চৌধুরী বলেন, আমি এ বিষয়ে মাধ্যমে শুনেছি, তিনি আইন ও সরকারি বিধান অনুযায়ী যেসব সহযোগিতা প্রাপ্য সেগুলো পাবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।