[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবিদের মানউন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন-আটঘরিয়ায় এমপি আবু তালেব মন্ডল 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য খাতকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলো বলেন।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী ও আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ।
 এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মওলানা জহুরুল ইসলাম খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। মৎস্য খামারিদের পক্ষে বক্তব্য দেন চাঁদভা এলাকার সফল মৎস্য খামারি আবু তাহের।
অনুষ্ঠানে সফলতার স্বীকৃতি হিসেবে তিনজন সফল মৎস্য খামারিকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- চাঁদভা এলাকার সফল মৎস্য  খামারি আবু তাহের, শ্রীকান্তপুর গ্রামের আমানত আলী এবং পারখিদিরপুরের মৎস্য খামারি নাজমা শারমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বাকি বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, হিসাবরক্ষণ কর্মকর্তা সুরাইয়া খানম, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মওলানা আমিরুল ইসলাম,
উপজেলা জামায়াতের আমির মওলানা নকিবুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা আব্দুল আলিম মাসউদ, উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী খোকন বিশ্বাস ও অফিস সহকারী খালেদ সাইফুল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী, মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত আটঘরিয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।