[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় চৌহালী সরকারি কলেজের পুকুরে ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, চৌহালীর বিস্তীর্ণ জলাশয় মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব নদী-জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। মাছের প্রজনন ও বংশবিস্তারের সময়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে প্রশাসন, মৎস্য বিভাগ, জেলে ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মৎস্যচাষিদের উদ্দেশে বক্তারা বলেন, চাষিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পাশাপাশি মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।
স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। চৌহালীর যমুনা নদী ও ছোট নদীগুলোতেও বিভিন্ন প্রজাতির মাছের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে।
আলোচনা সভায় জানানো হয়, দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। বর্তমানে দেশে মাছের উৎপাদন প্রায় ৫১ দশমিক ১১ লাখ মেট্রিক টন। প্রায় ১৪ লাখ নারীসহ দুই কোটির বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, থানার এসআই মেহেদী হাসান, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনিছ শিকদার, বিআরডিবির চেয়ারম্যান মো. কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, মৎস্য খাতের উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।