[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার‌ (‌১৫ আগষ্ট) বিকাল ৫ টার সময় ঈশ্বরদী-আটঘরিয়া গণ মানুষের নেতা ও পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় ও পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় ঈশ্বরদী রেলওয়ে মাল গুদাম চত্বরে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির হোসেন জুয়েল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান এর সার্বিক সহযোগিতায় এই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব বিষ্টু কুমার সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার মালিথা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হাসান আতিয়ার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা টুটুল সরদার, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী খান, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হক মুকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিংকু শেখ, পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ রউফ আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল আহমেদ জুয়েল, পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, কলেজ ছাত্রদলের নেতা মাহমুদুল ইসলাম শাওন, কলেজ ছাত্রদলের নেতা রিশাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন, ঈশ্বরদী জামে মসজিদের পেশ ইমাম মো. হাফেজ মাওলানা মুফতি অলিউল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।