“ রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) আটোয়ারী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মৎস্য অফিসার (অ.দা.) মোঃ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ফাহমিদা সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, মৎস্যচাষী ও ইউপি সদস্য আনসার আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, মৎস্যখাতে পরিবেশ বান্ধব ও সম্পদ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পানি,বিদ্যুৎ ও অন্যান্য সম্পদের অপচয় কমিয়ে উৎপাদন ব্যয় হ্রাস করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্য চাষী ও সাধারণ জনগণের দায়িত্বশীল ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুর ও অন্যান্য জলাশয় মৎস্য সম্পদের এক বিশাল সম্ভাবনাময় ভান্ডার। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব জলজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের মৎস্য উৎপাদন আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,মৎস্যজীবি,মৎস্য চাষী, সূধিজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে তিনজন সফল মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
আটোয়ারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ আগস্ট, ২০২৬