[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

জনবান্ধন ও মানবিক পুলিশি সেবা দিতে প্রস্তুত ফরিদপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

পাবনার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধার নেতৃত্বে থানার কার্যক্রমে জনসম্পৃক্ততা ও স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনার উদ্যোগ হিসেবে থানায় বিভিন্ন কর্মসূচিও অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন ২০২৬ ফরিদপুর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি হয় এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‘ওপেন হাউজ ডে’ পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমানো এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের কর্মসূচির মাধ্যমে এলাকার নাগরিকরা তাদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছিল।

ফরিদপুর থানার সরকারি ওয়েব পোর্টালেও নাগরিকদের জন্য বিভিন্ন সেবা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সিটিজেন চার্টার এবং জরুরি সেবার তথ্য তুলে ধরা হয়েছে। এতে পুলিশের সেবা সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার কাঠামো সম্পর্কে ধারণা পাওয়া যায়।

সম্প্রতি স্থানীয় বিভিন্ন ঘটনায় ওসি ফয়েজ উদ্দিনকে ঘটনাস্থল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে ।

স্থানীয় পর্যায়ে একজন থানার কর্মকর্তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করা। এ ক্ষেত্রে থানার ওসি ফয়েজ উদ্দিন নিয়মিত জনসম্পৃক্ততা, অভিযোগ শোনা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তবে একজন পুলিশ কর্মকর্তার কর্মদক্ষতা মূল্যায়নে শুধু প্রশংসা নয়, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়েও নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি ফয়েজ উদ্দিনকে ঘিরে রাকিব বিশ্বাস নামের একজন কনটেন্ট ক্রিয়েটর ভুয়া আইডি থেকে এ আই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ ও সংবাদমাধ্যমে এসেছে। ঐ ঘটনায় তাঁর বক্তব্যও প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে একজন পুলিশ সদস্য নানাবিধ অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে দ্রুত বদলি করা হয়েছে। ওই পুলিশ সদস্য ক্ষিপ্ত হয়ে ফরিদপুর থানার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে।

তিনি ফরিদপুর থানায় যোগদানের পর থেকে অদ্যবধি পুলিশ মাদক সংক্রান্ত অভিযান পরিচালনা করে ৬৪ জন ব্যক্তিকে গ্রেফতার করে আসামিদের ভ্রাম্যমান আদালত ও সামারী ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে অথবা বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়েছে । এছাড়া থানায় অতিরিক্ত তদবিরকারীদের নামের একটি তালিকা তৈরি করে নথিভূক্ত করা রয়েছে।

ওসি ফয়েজ উদ্দিন এর নেতৃত্বে ফরিদপুর থানা এলাকায় ভেজল ঘি, ভেজাল দুগ্ধজাত পণ্য, ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে মোবাইল কোর্ট পরিচালনা, অবৈধ চায়না দুয়ারী জাল, ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।