[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আলীকদমে কলা গাছের সাথে এ কেমন শত্রুতা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ভরীরমূখ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কৃষক আবু বক্কর এর রোপিত বাগানের প্রায় ১৫০ টি  কলা গাছ  কেটে সাবাড় বা নষ্ট করে পেলেছে প্রতিপক্ষরা। গত বুধবার (১২ আগষ্ট, ২০২৬ ইং) বিকালে ভরিরমূখ পাড়াস্থ (৫ নং ওয়ার্ড)  ক্ষতিগ্রস্থ আবু বক্কর এর বাড়ির পাশে রোপির কলা বাগানে দলবল  ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এ ঘটনা ঘটায় একই উপজেলার হেলাল উদ্দিন সওদাগর গং।
সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, বর্ণিত এলাকায় জমি সংক্রান্ত বিরোধীয় জায়গায় পৃথকভাবে গত ১০.০৫.২০২৬ ইং অনুমানিক রাত ২ ঘটিকার সময় কৃষক আবু বক্কর বাড়িতে না থাকার সুযোগে বেআইনিভাবে ক্ষতিগ্রস্ত এর পিতার নামীয় জায়গায় অনধিকারে প্রবেশ করিয়া দলবল নিয়ে ১৫০ টি কলাগাছ কাটিয়া ক্ষতি সাধন করে তখন আমার স্কুল বড়ুয়া মেয়ে হালিমাতুস সাঈদি সান্তামনি (১৭) প্রতিবাদ করিলে  অভিযুক্তরা –
বিশেষ করে হেলাল উদ্দীন সওদাগরের ছেলে আবিদ (২৬),উমরা খানম (৫০) স্বামী হেলাল উদ্দিন উভয় সাং আলীকদম বাজার পাড়া,২ নং ওয়ার্ড, আলীকদম সদর ইউনিয়ন, কানা মেম্বার আর্মি ক্যাম্প পাড়ার নুরু মিয়ার ছেলে মিয়াজান (১৮),সেখানে  বিভিন্ন এলাকার নেজাম উদ্দীন এর ছেলে মোঃ রাজন (১৮), মৃত জালাল আহমেদের ছেলে মোঃ আরাফাত (২৭) সহ অজ্ঞাত আরও ৪/৫ লোক   ঘটনায় ছিল। অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে মারধর করিয়া তার শরীরে বিভিন্ন অংশে ফুলাজখম করে। এঘ টনায় আমি অসহায় হয়ে আলীকদম থানায় একটি অভিযোগ দায়ের করি এটি এখনও চলমান রয়েছে।
দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মীমাংসার জন্য আমাকে আশ্বাস দেন। কিন্তু বিবাদীগণ তাদের প্রভাব প্রতিশক্তির জোরে থানার কথা অমান্য করিয়া ১২.০৮.২০২৬ ইং তারিখে আবার অনুমান দুপুর ১.৩০ ঘটিকায় বিবাদীগণসহ আরও অজ্ঞাত নামা ৪/৫ লোকের হাতে দেশীয় অস্ত্র দা দিয়ে আমার রোপিত ২০০ টি কলাগাছ ও কলার ছড়ি কাটিয়া আমার প্রায় ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ক্ষতি সাধন করে। তখন আমার স্ত্রী ও স্কুল বড়ুয়া মেয়ে প্রতিবাদ করিলে বিবাদীগণ আরও ক্ষিপ্ত হাতে দিয়ে আঘাত করার উদ্দেশ্য তাদের দিকে ছুটে তারা তাদের অবস্থা বেগতিক দেখিয়া দৌড়ে নিজ বাড়িতে ডুকে কোন রকমে প্রাণে রক্ষা পান। উক্ত ঘটনা নিয়ে যে কোন সময় এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশং কা বিদ্যমান রয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য জানা সক্ষম হয়নি।
এ বিষয়ে স্থানীয় চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ এর মেম্বার শাহ জাহান  জানান,সেখানে কলাগাছ কাটা বিষয়ে শুনেছি। এর আগে দু,একবার ঘটনা হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।