[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বাদ আসর জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের আহ্বান ও সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পাবনা জেলা শাখার সভাপতি ও শফিক গ্রুপের চেয়ারম্যান শফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি ভাঙ্গুড়া শাখার আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া শাখার আমির মাওলানা মহির উদ্দিন এবং ক্লিনিক মালিক সমিতি পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি রায়হান আলী, প্রভাষক আবু সাঈদ, প্রভাষক আব্দুল হামিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার আব্দুল বারেক রতন।

অনুষ্ঠানে জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “প্রতিষ্ঠার প্রথম বর্ষ পূর্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। শুরু থেকেই ভাঙ্গুড়ার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করে আসছি। মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

তিনি বলেন, “রোগীদের সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। চিকিৎসাসেবার মান আরও উন্নত করার পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করে আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ভাঙ্গুড়ার মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”

এ সময় তিনি প্রতিষ্ঠানের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে উপস্থিত অতিথি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

পরে প্রতিষ্ঠানের সাফল্য, রোগীদের সুস্থতা এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।