[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় ৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ (পাঁচ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মানিক হক(৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২ টায় রুহিয়া থানাধীন ০৫ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত কশালগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে কশালগাঁও গ্রামের খমির মিলার এর পুত্র মামুনের মিল চাতালের পশ্চিম পাশে কশালগাঁও থেকে রামনাথ বাজারগামী পাকা রাস্তার ওপর থেকে আসামী মানিক হক’কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৫ পিস কমলা রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​গ্রেপ্তারকৃত আসামী মোঃ মানিক হক রুহিয়া থানার কশালগাঁও কালীবাড়ী স্কুল পাড়া গ্রামের মোঃ সমারু এর ছেলে।​ এই ঘটনায় রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ আসামী মানিক হককে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।