[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
মানবতা, একতা ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা অরাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’ সফলভাবে দুই বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ১২ আগস্ট দুপুর ২টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মাহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মুন্না আহমেদ প্রাং, সাংগঠনিক সম্পাদক সাজু ইসলাম, কোষাধক্ষ্য শ্রী শয়ন অধিকারী, সাধারণ সদস্য মোঃ রাকিব ও মোঃ সালমান বাশারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
কেক কাটার পর সংগঠনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছালে সেখানে রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান, মেডিকেল অফিসার এবং অন্যান্য চিকিৎসকরা সংগঠনের সদস্যদের সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন এবং সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসময় তারা সংগঠনের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং র‍্যালিতে অংশগ্রহণ ও আলোকচিত্র ধারণের মাধ্যমে তাদের সমর্থন ব্যক্ত করেন।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ আগস্ট ডোমেইন নিবন্ধনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন। প্রতিষ্ঠার পর থেকেই রক্তদাতা ও রক্তগ্রহীতাদের মধ্যে দ্রুত সমন্বয় সাধনের জন্য সংগঠনটি নিজস্ব ওয়েবসাইট (raninagar.org [1]) পরিচালনা করে আসছে। বর্তমানে এই ওয়েবসাইটে স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে নিবন্ধিত সদস্যের সংখ্যা এক হাজারেরও অধিক। সূর্যোদয় থেকে এ পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে রক্তের প্রয়োজন এমন বিভিন্ন রোগীর বিপরীতে মোট ১ হাজার ১৪৫ ব্যাগ নিরাপদ রক্তের ব্যবস্থা করা হয়েছে।
প্রাথমিকভাবে রাণীনগর উপজেলাকেন্দ্রিক এই মানবিক কার্যক্রম শুরু হলেও বর্তমানে পার্শ্ববর্তী আত্রাই উপজেলাতেও এর পরিধি বিস্তার লাভ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা আগামী দিনে রাণীনগর ও আত্রাই উপজেলার গণ্ডি পেরিয়ে দেশের অন্যান্য অঞ্চলেও মানবিক ও সামাজিক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।